ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২১:৪৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

দীর্ঘস্থায়ী অসুখ প্রতিরোধে সরিষা শাক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শীতে বাজারে বিভিন্ন ধরনের সবজি এবং শাক দেখা যায়। বিভিন্ন ধরনের এই শাকের মধ্যে সরিষা শাক বেশ চাহিদা সম্পূর্ণ। কারণ সরিষা শাকে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। এতে ক্যালোরি থাকে খুব কম, ভিটামিন ও খনিজ থাকে পর্যাপ্ত। সরিষা শাক খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায়।

দেখে নিন উপকারিতাগুলো -

পর্যাপ্ত পুষ্টি পেতে চাইলে সরিষা শাক খেতে পারেন। সরিষা শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ শাকে ক্যালোরি কম থাকে, এদিকে ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে পর্যাপ্ত। বিশেষ করে হার্টের সমস্যা, অ্যাজমা কিংবা মেনোপজ ইত্যাদি ক্ষেত্রে এটি বেশি উপকারী। এ শাকে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সরিষা শাক দীর্ঘস্থায়ী অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল ও অন্যান্য অসুখের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। তাই দীর্ঘস্থায়ী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে সরিষা শাক খেতে পারেন।

স্বাস্থ্যের জন্য ভালো সরিষা শাক। এ শাকে থাকে প্রচুর ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এ ভিটামিন আমাদের ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও উপকারী।
বেশিরভাগ সবুজ শাকই হার্ট ভালো রাখতে কাজ করে। সরিষা শাক শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে হার্টের সমস্যার ঝুঁকি কমায়।

অন্যান্য শাকের মতোই রান্না করে খাওয়া যায় সরিষা শাক। এছাড়াও এটি মসুর ডালের সঙ্গে, স্যুপ হিসেবে, পাস্তা, সালাদ, স্মুদি কিংবা জুস হিসেবেও খেতেও বেশ সুস্বাদু।