দুই কোটি শিশুকে হামের ভ্যাকসিন দিতে পারব: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। কিন্তু, আমরা চেষ্টা করছি, সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি। দেশের প্রায় দুই কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব।
আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো—সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।
তারেক রহমান বলেন, এ কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দেয়। তবে, খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত হামের ভ্যাকসিন আমাদের পাঠিয়েছে। ফলে, দেশের প্রায় দুই কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব।
প্রধানমন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে টেস্ট করার যে কিট ব্যবহার করা হয়, এটির স্বল্পতা রয়েছে। তবে, এ ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করব, ইনশা-আল্লাহ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











