ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৫০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

 দেশে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ২৩৮ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৬৯৯ জন মানুষ। এছাড়াও টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৭৪ লাখ ২২ হাজার ৮২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৬০০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮২ হাজার ৫৯৮ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৬ হাজার ৮৪৫ জনকে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৫০৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৮৯ জন। তবে, সবমিলিয়ে এখন পর্যন্ত ২৭ লাখ ৮২ হাজার ৪১৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছে।

এদিকে, দেশে এই পর্যন্ত ২ লাখ ৩৯২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।