দুই দফা ভাঙচুর, ঢাবিতে বর্ষবরণের কনসার্ট বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানস্থলে দুই দফা ভাংচুরের পর অনুষ্ঠানের কনসার্ট বাতিল করার ঘোষণা দিয়েছে আয়োজক কতৃপক্ষ।
শনিবার কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজোকে অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যেতে দেখা যায়। এ অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
ঘটনাস্থলে অনুষ্ঠানের উপস্থিত স্পন্সর মোজোর মার্কেটিং বিভাগের অপারেশন হেড (ব্র্যান্ড) আজম বিন তারেক বলেন, রাত ১টার পর একবার হামলা হয়। পরে সকাল ৮ টার দিকে আবার ভাংচুর করে। তিনি আরো জানান, ২০-২৫ জনের একটি দল এসে গণ্ডগোল বাঁধাতে গেলে আমি তাদের ফিরে যাওয়ার অনুরোধ করি। এর পাঁচ মিনিটের মধ্যে আরও ১০০-১৫০ জন এসে আমাকেসহ আমার ওয়ার্কারদের বের করে দেয়। ১০-১২ মিনিটের মধ্যে পুরো জায়গায় ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে চলে যায়। এতো রিস্ক নিয়ে অনুষ্ঠান করা যায় না। দুই দফা ভাংচুর ও অগ্নিসংযোগের পর আমরা নিরাপত্তহীনতার কারণে চলে যাচ্ছি।
কনসার্টে দায়িত্বরত এক কর্মচারী জানায়, এখানে ছাত্রলীগ আবারো হামলা চালাতে পারে তাই আমাদের চলে যেতে বলা হয়েছে। কে বলেছে এমন কথা জানতে চাইলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
আয়োজনের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার এ বিষয়ে বলেন, এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য আয়োজকরা ঘাবড়ে গিয়েছে। তবে কনসার্ট হবে বলে তিনি জানান। অন্যদিকে কনসার্ট আয়োজনকারীদের চলে যেতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানায়।
কনসার্ট বাতিল করা হয়েছে কি না বা কারা আগুনে দিয়েছে এমন তথ্য বিশ্ববিদ্যালয়ের জানা আছে কি না? বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, এটা শিক্ষার্থীদের প্রোগ্রাম তারাই সিদ্ধান্ত নেবে আয়োজন করা হবে কি হবে না। আর কারা আগুন দিয়েছে এটা আমরা দেখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি কোনভাবেই কাম্য নয়।
জানা গেছে, বৈশাখী কনসার্টের এই আয়োজন সম্পর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে জানানো হয়নি। অন্য ৩ নেতা সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ কনসার্ট আয়োজন করা হয়। এতে শোভনের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







