দুই দফায় ধর্ষণের শিকার গৃহবধূ এখন গ্রামছাড়া
আমতলী (বরগুনা) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে দুই দফায় ধর্ষণের শিকার হয়েছেন এক হিন্দু গৃহবধূ (৩৮)। এ ঘটনায় মামলা করে পরিবার নিয়ে তিনি পড়েছেন বিপাকে। আসামিদের পরিবারের হুমকিতে তিনি আশ্রয় নিয়েছেন নিকটাত্মীয়ের বাড়িতে। শিশু-কিশোর বয়সী দুই ছেলে নিয়ে ওই নারীর স্বামীও বাড়িতে যেতে ভয় পাচ্ছেন। শনিবার রাতে ভুক্তভোগী মামলা করলে দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই আসামিও বুধবার জামিনে ছাড়া পেয়েছে। এ কারণে পরিবারটি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে।
আমতলী সদরের প্রায় ৮-১০ কিলোমিটার দূরে হলদিয়া ইউনিয়নের ওই গ্রামটি। বুধবার বিকেলে ভাঙাচোরা রাস্তাঘাট মাড়িয়ে সেখানে পৌঁছে গৃহবধূর ওপর চালানো নির্যাতনের বিভীষিকাময় বর্ণনা পাওয়া যায়। ভুক্তভোগীর স্বামী পেশায় কৃষক। এ দম্পতির শিশু-কিশোর বয়সী দুটি ছেলে রয়েছে। ওই নারীর ওপর নির্যাতন চালানো যুবকেরা একই গ্রামের বাসিন্দা।
প্রথম দফায় ২৩ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। সেদিন তাঁর স্বামীর সঙ্গে ছেলেরা বাজারে গিয়েছিল। আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়া ভুক্তভোগী বলেন, ‘বাড়িতে আমাকে একা পেয়ে হাত-পা বেঁধে ফেলে সাইফুল ও ইমরান। পরে হত্যার হুমকি দিয়ে নির্যাতন চালায়। তাদের ভয়ে ও লোকলজ্জায় কাউকে এ ঘটনা জানাইনি।’
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, সাইফুল ইসলাম হাওলাদার (২৫) ওই গ্রামেরই নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। অপর যুবক মো. ইমরান হাওলাদার (৩০) শহিদ হাওলাদারের ছেলে। তারা দুজনই এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে নারীঘটিত নানা কেলেঙ্কারির অভিযোগ আছে। তাদের পরিবারের সদস্যরাও খারাপ প্রকৃতির বলে জানিয়েছেন তারা।
সাইফুল ও ইমরানের চরিত্র জানা পাশের গ্রাম পূজাখোলার বাসিন্দাদেরও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তাদের বিরুদ্ধে নারীসংশ্লিষ্ট নানা অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও বরগুনা থেকে এক নারী এনে তারা অসামাজিক কার্যকলাপে জড়িয়েছিল। এলাকাবাসী ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতেও পারে না।
২৩ অক্টোবরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই গৃহবধূর ওপর আরেক দফায় নিপীড়ন চালানো হয় ২৯ অক্টোবর। সেদিন দুপুরে স্বামীর সঙ্গে ওই নারীর দুই ছেলেই ক্ষেতের কাজে যায়। এই সুযোগে সাইফুল ও ইমরান বাড়িতে ঢুকে পড়ে।
তারা পালাক্রমে ধর্ষণ করে ওই নারীকে। এবার সেই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ইমরানের ছোট ভাই ইমরাজ হাওলাদার (২২)। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়, কাউকে ঘটনা জানালে ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে। এমনকি হত্যারও হুমকি দেয়।
কাঁদতে কাঁদতে ওই গৃহবধূ বলেন, ‘আমি এখন বাড়ি যেতে ভয় পাই। ওরা খুব খারাপ লোক। আমি মামলার পর থেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
ওই নারী সাইফুল, ইমরান ও ইমরাজের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেন ১ নভেম্বর। সেই রাতেই পুলিশ দুই নম্বর আসামি ইমরানকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষাও করা হয়।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে তিন নম্বর আসামি ও ধর্ষণের ভিডিও ধারণকারী ইমরাজকে। তবে বুধবারই আমতলীর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যায় দুই নম্বর আসামি ইমরান। সে এলাকায় ফিরেই পরিবারের সদস্যদের দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়াচ্ছে।
নির্যাতনের শিকার নারীর ১৬ বছর বয়সী ছেলের ভাষ্য, ‘মোরা এহন ব্যামালা ডরের মধ্যে আছি। মোর মার লগে যারা এইরহম খারাপ কাম করছে, হেগো ফাঁসি চাই।’
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘দুই পোলা লইয়া এহন বাড়িতে থাকতেও ডর লাগে। সাইফুলের মা পিয়ারা বেগম, বউ হামিদা বেগম ও ইমরানের মা বিউটি বেগম মোগো বাড়ি ছাইর্যা যাইতে কয়। ওরা কইছে, তোরা নমোরা (হিন্দু) দ্যাশে থাকতে পারবি না।’
বক্তব্য জানতে গত বুধবার বিকেলে মামলার আসামি সাইফুল ও ইমরান-ইমরাজের বাড়িতে যান এই প্রতিবেদক। তবে তাদের পরিবারের কোনো সদস্যেরই দেখা মেলেনি। এলাকাবাসীর ভাষ্য, ঘটনা জানাজানি হওয়ার পর তারা বাড়িতে থাকে না। মাঝেমধ্যে বাড়িতে আসে।
এই মামলাটি তদন্ত করছেন আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, মামলার পর ইমরান ও ইমরাজকে গ্রেপ্তার করে তারা জেলহাজতে পাঠান। অন্য আসামিকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে বুধবার ইমরান জামিনে ছাড়া পেয়েছে বলে শুনেছেন।
ওই থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিপক্ষের স্বজনেরা ওই পরিবারকে হুমকি দিচ্ছে বলে তাঁর জানা নেই। এ বিষয়ে তাদের কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







