দুই দলের দুই নারী একই এলাকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে একই ইউনিয়নের দুই নারী নৌকা ও ধানের শীষ প্রতীকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি এবং মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি রাশেদা বেগম হীরা। তারা দুজনই সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতী সন্তান।
ইতোমধ্যে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডা. দীপু মনি চূড়ান্ত হয়েছেন। কিন্তু ধানের শীষের প্রার্থী হিসেবে হীরা মনোনয়ন ফরম জমা দিলেও এখনো চূড়ান্ত হয়নি তার দলীয় প্রার্থিতা। সে ক্ষেত্রে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে তাকে। যদিও এই আসনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে দলীয় মনোনয়নের চিঠি পেয়ে জেলা রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খানের কাছে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন ডা. দীপু মনি। পরদিন বুধবার শেষ দিন মনোনয়নপত্র জমা দেন রাশেদা বেগম হীরা। তারা দুজন একই ইউনিয়নের বাসিন্দা হলেও ডা. দীপু মনির গ্রাম রাঢ়িরচর পাটওয়ারী বাড়ি এবং রাশেদ বেগম হীরা দক্ষিণ আলগী গ্রামের তপাদার বাড়ি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে, তা ইতিপূর্বে কোনো সরকার করতে পারেনি। তাই উন্নয়ন ও কাজের মূল্যায়ন করবে জনগণ। তিনি বিশ্বাস করেন মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
অপরদিকে রাশেদা বেগম হীরা বলেন, আমি আগে সংরক্ষিত আসনে সংসদ সদস্য থাকাকালে জনগণের জন্য ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারিনি। তার পরও ওই সময় প্রায় ১৫ কোটি টাকার কাজ করেছি। এবার দল আমাকে মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে প্রতিটি ইউনিয়নের মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











