দুই নারীকে বাঁচাতে পর্তুগালের প্রেসিডেন্টের সাগরে ঝাঁপ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সৈকতে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। হঠাৎ করে তারা নজরে পড়েন সেখানে ছুটি কাটাতে যাওয়া প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার। আর মুহূর্তেই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীর জীবন বাঁচান ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট! ঘটনাটি ঘটেছে পর্তুগালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকতের অদূরে।
গত শনিবার পর্তুগালের প্রেসিডেন্টের এই উদ্ধার তৎপরতার দৃশ্য ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পর্যটনের ওপর প্রবলভাবে নির্ভরশীল পর্তুগালের অর্থনীতি। করোনা মহামারির মধ্যে পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেকারণে আলগার্ভ সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে ছুটি কাটাতে গেছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সৈকতের অদূরে দুই নারীকে ডুবে যেতে দেখতে পান। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন প্রেসিডেন্ট।
ওই দুই নারীকে উদ্ধার তৎপরতার যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা যখন সাঁতার কেটে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন।
উদ্ধারে অংশ নেয়ার পর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সাংবাদিকদের বলেন, পশ্চিমমুখী তীব্র স্রোত থাকায় তারা ছিটকে পড়েন, উল্টে গিয়ে প্রচুর পানি গিলে ফেলেন আর তারা না পারছিল ছোট নৌকাটি (কায়াক) ফের সোজা করতে, না পারছিল তাতে চড়ে বসতে। স্রোত এতটা তীব্র ছিল যে সাঁতারও কাটতে পারছিল না। পরে ভবিষ্যতে সতর্ক থাকতে ওই নারীদের পরামর্শও দেন তিনি।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











