দুই বছর পর পুরনো রূপে রথযাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ শুরু হচ্ছে। গত বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিল। এবার কোনো বিধি নিষেধ না থাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘসহ (ইস্কন) বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা থেকে পাঠসহ নানা আয়োজন। এবারের রথ যাত্রায় ব্যাপক লোকসমাগম হবে বলে আশা সংশ্লিষ্টদের।
এদিকে রথ যাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে গেছে।
রাজধানীতে শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরের উদ্যোগে আজ বিকেলে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রাটি তাঁতীবাজার জগন্নাথ দেবের মন্দির থেকে শিবমন্দির, বাবুবাজার পুলিশ ফাঁড়ি, ভিক্টোরিয়া পার্ক, ইংলিশ রোড হয়ে তাঁতীবাজার জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে অবস্থান করবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উলটো রথযাত্রা। সে হিসাবে ৯ জুলাই অনুষ্ঠিত হবে উলটো রথযাত্রা উৎসব বা পুনর্যাত্রা অনুষ্ঠান। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত।
বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার সর্ববৃহৎ ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব দেবের ৩৫১তম ঐতিহাসিক রথোৎসব আজ শুরু হবে। ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এর কার্যক্রম। রথমেলা চলবে মাসব্যাপী।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



