দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
ফেনী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাদের ফিরিয়ে আনতে মধ্যস্থতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তারা হলেন, খুলনার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।
বিজিবি সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০ এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় বুধবার দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে আটক দুই নারীকে হস্তান্তর করা হয়।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল। পরে বিজিবির মধ্যস্থতায় দুজনকে ফেরত আনা হয়েছে।
পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











