দুই মাসের কন্যাকে খুন, মায়ের অভিনয়ে হতভম্ব পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
দুই মাসের শিশুকন্যাকে মুখে-গলায় স্কচটেপ পেঁচিয়ে নৃশংসভাবে নিজের হাতে খুন করেছেন সন্ধ্যা মালো নামের এক মা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বেলেঘাটায় পুলিশের ইএসডি ডিভিশনের সদরদপ্তরের কাছে একটি বহুতল ভবনে।
গতকাল রবিবার দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে। এঘটনায় ঘাতক মাকে গ্রেফতার করেছে বেলেঘাটার থানা পুলিশ।
তবে মজার বিষয় হলো- পরিকল্পনা করে অত্যন্ত নিখুঁতভাবে নিজের সন্তানকে খুন করার পর দিনভর পরিবার এবং পুলিশের কাছে মেয়ে চুরি যাওয়ার নাটক করেছেন। সেই নাটকের অভিনয়টাও এতটাই সুচারু ছিলো যে, এসময় তার চোখে-মুখে কোনো আক্ষেপ বা ভয়ের চিহ্ন খুঁজে পায়নি পুলিশ।
পরে থানা পুলিশের কাছে ওই নারী অভিযোগে জানিয়েছিলেন, তার সন্তান সানায়ার আয়া টুম্পা দাস যে যখন ছাদে ছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় যুবক কলিংবেল বাজায়। তিনি দরজা খুলতেই তাকে ধাক্কা মেরে শিশুকন্যাকে ছিনিয়ে চম্পট দেয়। সে সময় বাড়িতে আর কেউই ছিলেন না। তার স্বামী সুদর্শন মালো কনস্ট্রাকশনের ব্যবসা সূত্রে বাড়ির বাইরে ছিলেন।
অভিযোগের পর ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর পান, যা দেখে হতভম্ব পুলিশের অফিসাররা। প্রাথমিক জিঙ্গাসাবাদের সময় মহিলার কথায় কিছু সন্দেহজনক তথ্য পায় পুলিশ। পরে তাকে ব্যাপক জেরার পর আসল ঘটনা বেরিয়ে আসে। পরে রাতে একটি ম্যানহোল থেকে ওই শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করতে গেলে শিশুর কান্নার আওয়াজ আশেপাশের বাসিন্দারা বা আয়ার কানে পৌঁছবে, তাই আগেই মুখে এবং গলায় স্কচটেপ পেঁচিয়ে দিয়েছিলেন তিনি।
কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা এখনও জানতে পারেনি পুলিশ। তাকে ও তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কোনো মানসিক সমস্যা রয়েছে কি না তাও জানতে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছে পুলিশ। সূত্র: আনন্দবাজার।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











