দুই হাজার বছরের পুরনো কবরে আইফোন!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
দুই হাজরেরও বেশি বছরের প্রাচীন কবর থেকে পাওয়া গেছে ‘আইফোন’! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটির বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের কাছে ‘আলা’ জলাধারের নিচে কবরটির সন্ধান পাওয়া যায়। কবরে থাকা তরুণীর দেহাবশেষের সঙ্গে ছিল স্মার্টফোন সদৃশ ওই বস্তু।
সম্প্রতি সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছে ওই জলাধারের পানি ছেড়ে দেয়ার পর প্রাচীন কবরটির সন্ধান মেলে। বিশেষজ্ঞদের দাবি, কবরটি ২ হাজার ১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুন তরুণীর।
তিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন। ধারণা করা হচ্ছে, আইফোনের মতো বস্তুটি ওই নারীর পোশাকে এঁটে থাকা বেল্টের বকলস হিসেবে ব্যবহৃত হতো।
প্রত্নতাত্ত্বিক দলের প্রধান পাভেল লিয়াসের মতে, ‘জিঅংনু আমলের এই হুন যাযাবর সম্প্রদায়ের সমাধিতে পাওয়া আইফোন সদৃশ বস্তুটি নিঃসন্দেহে আবিষ্কারের অন্যতম আকর্ষণ।
নাতাশা নামের ওই নারীর পোশাকেই একমাত্র এমন বেল্ট দেখা গেছে। বেল্টের নকশায় থাকা চিনা উঝু মুদ্রাগুলো সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে।’ স্মার্টফোন আকৃতির বকলসটি লম্বায় প্রায় সাড়ে ৭ ইঞ্চি।
কালো জেমস্টোন জেটে তৈরি বর্গাকৃতির বকলসের ওপর লাল-সাদা পাথরের বিন্দু সারিবদ্ধভাবে বসানো রয়েছে। পুরনো কবরটির সন্ধান মিলেছে পানির ৫৬ ফুট নিচে। আশপাশে আরও কবর রয়েছে। দ্য সান।
-জেডসি
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস