দুইদিন ধরে মেঝেতে মায়ের লাশ, টের পাননি ছেলে!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
প্রতীকী ছবি
রাজশাহীতে দুইদিন ধরে ঘরের মেঝেতে মায়ের লাশ পড়ে থাকলেও টের পাননি ছেলে ও তার বউ। সাজেদা বিবি (৭০) নামের নারীর লাশের মাথার দিকের অংশ খাটের নিচে ও কিছু অংশ খাটের বাইরে পড়ে ছিল।
মতিহার থানা থেকে ৬০০ গজ পূর্বদিকে রহস্যজনক এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃত সাজেদা বিবি মতিহার থানার বাজে কাজলা বৌবাজার এলাকার মৃত মাসুম আলীর স্ত্রী। পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, সাজেদা তার এক ছেলের সঙ্গেই বাড়িতে থাকতেন। ইলেক্ট্রিশিয়ান এই ছেলে বিয়ে করার পর থেকেই মায়ের তেমন খোঁজ-খবর রাখতেন না। মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। এমনকি দিনের পর দিন মা কোথায়, কী করছে, কী খাচ্ছে তারও খোঁজখবর তারা নিতেন না। বিষয়টি পাড়া-প্রতিবেশী সবাই জানতো। হঠাৎ প্রতিবেশীদের মাথায় চিন্তা আসে গত দুইদিন
থেকে সাজেদা বিবিকে তারা দেখতে পাচ্ছেন না। বাড়ি থেকে বেরও হচ্ছেন না। পরে প্রতিবেশীরা রবিবার রাত ১১টার দিকে তার ঘরে গিয়ে দেখেন দরজায় বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙে ভিতরে গিয়ে সাজেদার লাশ মেঝেতে দেখতে পান তারা। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বাড়িতে এক ছেলেকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। তার ছেলে ইলেকট্রিক মিস্ত্রি। মায়ের তেমন খোঁজ রাখতেন না তিনি। সকালে বের হয়ে যেতেন তিনি, রাতে আসতেন।
ওসি আরও বলেন, বৃদ্ধার গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল। তাই ধারণা করা হচ্ছে-তার পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে সাজেদার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় কারও নাম উল্লেখ নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



