ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দুদকের মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (২৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী আদালতে আসেননি। এ জন্য দুদক সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জনের মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, গত ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।