দুর্ঘটনা ঘটেছে সিগন্যালের ভুল বোঝাবুঝিতে: জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিগন্যালের ভুল বোঝাবুঝি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান বলেন, সিগন্যাল অমান্য করে তূর্না নিশিথা ট্রেনটি উদায়ন এক্সপ্রেস ট্রেনের ওপর আছড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।
হায়াতউদদৌলা খান বলেন, উদয়ন ট্রেনটি ক্রস করছিল বলে ধীরগতিতে ছিল। দুটো ট্রেন ক্রস করার সময় সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।
জেলা প্রশাসক বলেন, হতাহতের উদ্ধার কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে। নিহতদের নিকটস্থ আত্মীয় স্বজনদের খোঁজ করা হচ্ছে, পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এছাড়া পরিচয় শনাক্তের পর নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সোমবার দিবাগত ভোররাতের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



