দুর্নীতির সাথে আপোশ নয় : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারানা হালিম বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব সাফল্য প্রধানমন্ত্রীর, যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে তা আমার। যেখানেই যাবো, সততার সাথে কাজ করে যাবো। দুর্নীতির সাথে আপোশ করা সম্ভব নয়।
রোববার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার উপস্থিত ছিলেন।
তারানা হালিম বলেন, উন্নয়নের কাজ আমি একা করিনি। ডাক ও টেলিকমের কর্মকর্তা-কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সাফল্য যা হয়েছে, সব সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি কর্মী হিসেবে কাজ করেছি।
তিনি বলেন, সততার সঙ্গে কাজ করে গেছি। কারণ প্রধানমন্ত্রীর দক্ষ দিক-নির্দেশনা পেয়েছি। বিগত মন্ত্রণালয়ের সাফল্যের ধারাবাহিকতা এখানেও রক্ষা করব। সুন্দর কাজ বেশি বেশি উপহার দেব।
তিনি আরো বলেন, ভালো কাজ করার জন্য যখন-যেখানে যাব সততার সঙ্গে কাজ করব। আমি দুর্নীতির সঙ্গে কখনও আপোশ করিনি, করব না, করা সম্ভব নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমাদের দুর্নীতির সঙ্গে কখনো সমঝোতা হতে পারে না। এই ধারা এখানেও থাকবে।
তিনি বলেন, আমি তথ্য মন্ত্রণালয়েও দুর্নীতির সাথে আপোশ করবো না। তথ্যমন্ত্রী ইনু ভাই আছেন। তিনি এখন যেসব চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব দেবেন আমি আশা করি তা যথাযথভাবে পালন করবো।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগের মতোই আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের দাবিগুলো ইনু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







