দু’শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষামন্ত্রী মর্মাহত
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৯ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর বিমানবন্দর সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জন শিক্ষার্থীর নিহতের ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষা পরিবারের আমরা সকলেই শোকার্ত।’
নুরুল ইসলাম নাহিদ শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য্য ধরারও আহবান জানান।
তিনি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এবং সহমর্মিতা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।
নুরুল ইসলাম নাহিদ আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে এক তাৎক্ষণিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উক্ত দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে।
তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও অন্যান্যদের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহয়োগিতা করার জন্য ভূমিকা রাখারও আহবান জানান।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







