ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:০৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

দূষিত শহরের শীর্ষ দশে নেই ঢাকা, বায়ুমান মাঝারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর বিশ্বের দূষিত শহরের শীর্ষ দশের বাইরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ১৩তম। এসময় ঢাকার বায়ুমান সূচকের স্কোর ছিল ৯৫, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান সূচকের স্কোর ছিল ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। আর ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দূষণের তালিকায় ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের রিয়াদসহ কয়েকটি শহরও ওপরের দিকে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।