দেশ আজ নারী উন্নয়নে রোল মডেল : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল। নারী জনসমাজকে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশে প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রেও লিঙ্গ সমতা অর্জিত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি ও পদক প্রদান এবং নবীনবরণ-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের নারী উপবৃত্তি ও বিনামূল্যে বই বিতরণ কার্যকরী ভূমিকা রেখেছে। সে কারণে বর্তমানে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে শিক্ষার্থীদের সংযুক্ত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বীয় ক্ষেত্রে কৃতিত্ব ও মেধার স্বাক্ষর অব্যাহত রাখাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
স্পিকার আরও বলেন, বাঙ্গালি জাতির রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মত গৌরবোজ্জ্বল ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নবীন ও প্রবীন শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, বর্তমান প্রজন্মই বিশ্বের বুকে বাংলাদেশের মান ও মর্যাদা সমুজ্জ্বল করে তুলবে।
স্পিকার কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ, বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। পরে তিনি কলেজের ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং লালমাটিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এবং অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব