দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
‘দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণ সমাজকে আরও বেশি উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ও ট্রেনিং দেওয়ার পাশাপাশি তাদের মন-মানসিকতাও সেভাবে গড়ে তুলতে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের যেই সংখ্যক তরুণ রয়েছে, তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে শুধু এই প্রজন্ম নয়, সামনের প্রজন্মকেও গড়ে তুলতে পারব। এতে করে শিক্ষা-দীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক সবদিক থেকে আমরা এগোতে পারব।
এ সময় ডিজিটাল নিরাপত্তায় আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, আবার অনেকসময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের নিরাপত্তার দিকটা আমাদের আরও নতুনভাবে চিন্তা করতে হবে।
গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এ জন্য গবেষণাটাকেও আরও বেশি গুরুত্ব দিতে হবে। সবক্ষেত্রেই গবেষণাটা দরকার।
সরকার প্রধান বলেন, আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব কেন আমাদের দেশের মানুষের মেধা আছে। সেটা বিকাশের সুযোগ করে দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











