দেশজুড়ে শীত আসছে হালকা চালে
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
দেশজুড়ে শীত আসছে হালকা চালে
এই হেমন্তে সবুজ ঝাসের ডগায় ভোরের শিশির আর কাঁচা-পাকা ধানের শীষে মুক্তোদানা শীতের আগমনের জানান দিচ্ছে। রাতে কুয়াশার আবরণ আর সকালে শিশির বিন্দু দেখা যাচ্ছে প্রকৃতির বুকজুড়ে।
উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। সকাল-সন্ধ্যা ঘাসের ওপর মুক্তোর মতো দেখা যাচ্ছে শিশিরের কণা। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডাঠাণ্ডা ভাব। গাছ থেকে ঝরছে পাতা, ঝরছে শিউলি ফুল। শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।
শীতের মেজাজ আসতে শুরু করেছিল। হেমন্তের আগমনেই শুরু হয়ে যায় শীতকে উপভোগ করার পালা। তবে এবারে আবহাওয়ার মেজাজ যেন ছিল খানিকটা অন্যরকমের। বিশেষ করে রাজধানী ঢাকাতে। সকালটা একটু শীত অনুভুত হলেও সারা দিন তার পাত্তা নেই।
তবে দেশের উত্তর অঞ্চলে শীত পরতে শুরু করেছে। হিমালয়কন্যা পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই। ঠাকুরগাঁওয়েও একই অবস্থা। রাজশাহীতেও গত দু’দিন ধরে কিছুটা শীত অনুভুত হচ্ছে। উত্তর জনপদে নেমে এসেছে তাপমাত্রার পারদ। আর এবার পালা রাজধানী ঢাকার পারদ নামবার।
আবহাওয়া দফতর বলছে, এই সপ্তাহ থেকেই সন্ধ্যা থেকে শীতের আমেজ নামতে পারে। ফলে তাপমাত্রা আরও খানিকটা নামবার সম্ভাবনা রয়েছে এই কয়েক দিনের মধ্যে। ফলে 'ঝুপ' করে শীত নামার অপেক্ষা এবার শুরু করতেই পারে দেশবাসী।
তাদের মতে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, তবে শীত পাকাপাকিভাবে এখনই আসছে না। এই সপ্তাহে শীতের হালকা দেখা মিললেও , কমলালেবু খেতে খেতে রোদ পোহানোর সুখ এখনই পাওয়া যাবে না। তার জন্য আর কয়েকদিনের অপেক্ষা বাকি রয়েছে।
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ

- পবিত্র শবে বরাত আজ
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে