ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৮:৩৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

তিনি বলেন, ‘আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’

এর আগে মোবাইল ফোনে অভিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।