ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেশীয় প্রজাতির ৬৪ মাছ প্রায় বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশীয় প্রজাতির ৬৪ ধরনের মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রেজাউল করিম বলেন, বিলুপ্ত প্রায় এসব মাছ রক্ষায় সরকার নানান পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য সম্পদের ওপর ক্রমশ নেতিবাচক প্রভাব পড়ছে। মাছের অনেক আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে। মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে মাছের প্রজাতি-বৈচিত্র্যেও।

এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি ও অপর্যাপ্ত বৃষ্টির ফলে মাছের প্রাকৃতিক আবাসস্থল, প্রজননক্ষেত্র ও লালনক্ষেত্র কমছে বলেও জানান তিনি।

আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে ১৩ লাখ ৩৮ হাজার ৫৯০টি খামার রয়েছে। এর মধ্যে গাভীর খামার ২ লাখ ৭০ হাজার ২৯০, ছাগল-ভেড়ার খামার ৮ লাখ ৭৩ হাজার ২০০ এবং পোল্ট্রি খামার ১ লাখ ৯৫ হাজার ১০০টি।