ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১০:৪৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

দেশে আজ করোনায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৫ হাজারের বেশি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এই সময়ে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৪ জন। 
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৭৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ। আজ তা কমে হয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ।
এতে আরও বলা হয়, আজ ১৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জন। গতকাল  ৪৯ হাজার ৪৯২  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৩৩ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ২৫৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৩১ দশমিক ১৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, বরিশাল ও সিলেট ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন। সুস্থতার হার ৯০ দশমিক ০৯ শতাংশ।