দেশে আর ২৪৬ প্রাণহানী, মোট মৃত্যু ২১ হাজার ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার
প্রতীকী ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪৬ জনের। ফলে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেল।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বমোট ২১,১৬২ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৭ জন পুরুষ ও ১০৯ জন নারী। এদের বেশিরভাগেরই বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৯১ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। ১ অগাস্ট সকাল ৮টা থেকে ২ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের জন্য দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, ঢাকা বিভাগে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯,৬৩৪ জন। অর্থাৎ দেশে এই মহামারিতে মৃতের প্রায় অর্ধেকের মত মানুষ মারা গেছেন ঢাকা বিভাগের জেলাগুলোতে।
এরপরেই রয়েছে চট্টগ্রাম- এই বিভাগে একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ হাজার ৪৮২ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







