ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:৫৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আরও ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কোনো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে। আগের দিন একই সময়ে আক্রান্ত হয় ১৮ জন।

এতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬০২ জনের নমুনা।

এই সময়ে শনাক্তের হার ৩ দশমিক ১৬ এবং এখন পর্যন্ত সর্বোচ্চ হার ১৩ দশমিক ২৩ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৭০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫১ জন। অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে।