দেশে আরো ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো পাঁচজনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এছাড়া, নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় সংখ্যাটা আগের মতো ছয়জনই আছে।
গত ২৪ ঘণ্টার করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (০৩ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এই সব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সাতজন বাড়িতে এবং ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ৫১৩ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সবার করোনাভাইরাস পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন। এছাড়া করোনা পরীক্ষার জন্য ঢাকায় নয়টি এবং ঢাকার বাইরে পাঁচটি ল্যাব প্রস্তুত রয়েছে।
প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে পিছপা হওয়া উচিত না। চিকিৎসা করা উচিত।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষা বাড়িয়ে দিয়েছি।তবে এ পর্যন্ত সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আইইডিসিআরের বাইরের ল্যাবলেটরিগুলোতে তিনটি পজেটিভ পেয়েছি। তাদের আইসোলেশন ও কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, সেই অনুসন্ধান শুরু করে দিয়েছি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হলেও পরে এই তালিকায় যোগ হয় আরও ৫৬ জনের নাম। গতকাল পর্যন্ত সর্বমোট ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়। তাদের মধ্যে ছয়জন মারা যান। আর সংক্রমণমুক্ত হন ২৬ জন।
করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসের গতি আরও বাড়ছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ১৯০ জনে এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। অপরদিকে, ২ লাখ ১২ হাজার ২২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











