ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:৪৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে একদিনে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫৪৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

দেশে একদিনে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫৪৮

দেশে একদিনে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫৪৮

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৮ জন। সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৬৮ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।’