ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৬:৪৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ছাড়ালো ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩৭ জনের। ফলে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২০ হাজার। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০,০১৬ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩০ জন। যে সংখ্যা একদিনে আক্রান্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৮৮ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ৩০.১২ শতাংশ।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৭০ জন।