ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৮:০৭:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

দেশে করোনাভাইরাসে প্রাণহানী কমছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ২১ হাজার ১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ঢাকা বিভাগের ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ৬, খুলনায় ১৩, বরিশালে ৫, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।
 
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী ৮ হাজার ৮৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৬৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৪, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।