ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৪১:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

দেশে করোনায় আক্রান্ত আরও ৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ছয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১০ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৭৯ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১৯ লাখ ৯৭ হাজার ১৭১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।