ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৮:০৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৯ মে ২০২১ বুধবার

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬০৮ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন। তাদের মধ্য থেকে মারা গেছেন ১২ হাজার ২৪৮ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।