ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২২:৪৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

দেশে করোনায় মৃ্ত্যু আরও ৩৮, শনাক্ত ৪০১৯

দেশে করোনায় মৃ্ত্যু আরও ৩৮, শনাক্ত ৪০১৯

দেশে নতুন করে আরো ৪,০১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সংস্তার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, দেশে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩,২৭৭ জনে। আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১,৯২৬ জনের মৃত্যু হলো।

তার দেয়া তথ্য মতে, ৭০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৮ হাজার ৩৬২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৮৯ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ছয়জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এখন পর্যন্ত সুস্থতার মোট হার ৪৩.৩৫ শতাংশ।