ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯

দেশে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৪ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী চারজন। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৭ জন।

বয়স বিশ্লেষণে করে নাসিমা সুলতানা বলেন, ‘০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ৬ জন, ৪১ থেকে ৫০ বছর ১২ জন, ৫১ থেকে ৬০ বছর ১২ জন, ৬১ থেকে ৭০ বছর ৪ জন, ৭১ থেকে ৮০ বছর ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’