দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
প্রতীকী ছবি
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২৫ জন কম মারা গেছেন। গতকাল ১৪৫ জন মারা গিয়েছিল।
আজ মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৩ হাজার ৯৯১ জন।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। ১৮ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪৬৫ জন, ৬৫ দশমিক ৪৯ শতাংশ এবং নারী ৮ হাজার ৬৭৮ জন, ৩৪ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছে। এদের মধ্যে ৯৭ জন সরকারি, ২২ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৯৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ১৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪৭ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন। ঢাকায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। গতকাল এই জেলায় ১৪ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২১ জন। যা ১৬ দশমিক ১০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১ জন। গতকাল ২০ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১০ হাজার ৫৭৪ জন। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯০৪ জন কম সুস্থ হয়েছেন।
দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৭৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৮ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৪৯৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৪ হাজার ৯২৭ জনের। গতকালের চেয়ে আজ ১১ হাজার ৪৩৪ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮৮২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৪ হাজার ৮৯২ জনের। গতকালের চেয়ে আজ ১১ হাজার ১০ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




