দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১২ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার
ফাইল ছবি।
দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭ হাজার ৬১৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৩ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত চব্বিশ ঘণ্টায় মোট ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
এনিয়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়ালো ৩০.৪৮ শতাংশে। গতকাল অর্থাৎ মঙ্গলবারও এই হার ছিল ২৯.৩১ শতাংশ।
তবে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট ১৮,৪৯৮ জনের মৃত্যু হলো।
শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.৬৩ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ আর ৭৫ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এদিন ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর পরেই রয়েছে খুলনা বিভাগ। সেখানে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ৩২ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৭০৪ জন। আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।
দেশে গত বছর মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







