ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার

দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা

দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। এই সময়ের মধ্যে নতুন করে ১৭৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৬৪৪ জনের মৃত্যু হল।

আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৪ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৯১,১৬২ জন।

গত বছর ৮ মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছর ১৮ মার্চ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২।

আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ২৩ জন।