ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১০:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ২০০, নতুন শনাক্ত ৭০৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

করোনায় মৃত্যু ছাড়াল ২০০, নতুন শনাক্ত ৭০৯

করোনায় মৃত্যু ছাড়াল ২০০, নতুন শনাক্ত ৭০৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে মারা গেছে ৭ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৭০৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। এ ছাড়া সুস্থ হয়েছে ১৯১ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৭০৭টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৯৪১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছে ১৯১ জন। মোট সুস্থ হয়েছে ২ হাজার ১০১ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭ জনের। মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।’

মৃতের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন রয়েছে বলে জানান অধ্যাপক নাসিমা সুলতানা।

এর আগে গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৭০৬ জন, মৃত্যু হয় ১৩ জনের। এ ছাড়া সুস্থ হয়েছে ১৩০ জন। এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।