দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়িয়ে গেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১৫ আগস্ট ২০২১ রবিবার
ফাইল ছবি।
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২৪ হাজার ছাড়িয়েছে। গত ১০ আগস্ট দেশে মৃত্যু ২৩ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ২৩ হাজার ১৬১ জন। মাত্র ৫ দিনে এই সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮৭ জন। গতকাল শনিবারের চেয়ে আজ ৯ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৭৮ জন। আজ রোববার মৃতদের মধ্যে পুরুষ ১০১ ও নারী ৮৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে । আজ নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ জন, ৬৫ দশমিক ৯৫ শতাংশ এবং নারী ৮ হাজার ২৩২ জন, ৩৪ দশমিক ০৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট ও রংপুর বিভাগে ১৩ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছে। এদের মধ্যে ১৪১ জন সরকারি, ৪২ জন বেসরকারি হাসপাতালে, ৩ জন বাসায় মারা গেছেন এবং মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।
গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৬৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৪৪ জন। ঢাকায় শনাক্তের হার ১৮ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৬ হাজার ২২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৪ জন। যা ১৮ দশমিক ৯৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। গতকাল ৩৩ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৪ লাখ ৮ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ৮০৫ জন। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৫৬৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৭৩ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৮ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৮১০ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪০৭ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৩ হাজার ৩৩০ জনের। গতকালের চেয়ে আজ ৩২৯ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




