ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৫৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৯ মে ২০২১ রবিবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৫৬, ১৩৮৬

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৫৬, ১৩৮৬

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৯৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫টি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮৬ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।