ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২১:২৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত চার দিন ধরে টানা ১০০ এর উপরে করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ পঞ্চম দিনে করোনায় মৃত্যু ১০০ এর নিচে নামল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ২৭ হাজার ৭৮০ জনের।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ হাজার ৫৫৯ জনকে শনাক্ত করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।