দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্তের হার ২৯.৭৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।
সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১২ হাজার ১৮৩ জন; শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ২৮৪টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৬ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৫, সিলেটে ১ এবং রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা