দেশে কিডনি রোগী দুই কোটি, ৫০ লাখই শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশে বর্তমানে দুই কোটি মানুষ নানা ধরনের কিডনি সমস্যায় ভুগছে। তবে আশঙ্কার কথা হলো এদের মধ্যে এক-চতুর্থাংশই ১৮ বছরের কম বয়সী। এমন বাস্তবতায় কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করার তাগিদ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. আফরোজা বেগম।
বিএসএমএমইউর শহীদ মিলন হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ২০১৮ সালের কিডনি রোগীদের পরিসংখ্যান তুলে ধরে ডা. আফরোজা বলেন, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু দীর্ঘমেয়াদি কিডনি সমস্যায় ভুগছে, যাদের মাত্র ১০ ভাগ পরিপূর্ণ বা আংশিক চিকিৎসা নিয়েছে।
এই কিডনি বিশেষজ্ঞ জানান, বিশ্বে প্রতি ঘণ্টায় কিডনি রোগে ৫ শিশুর মৃত্যু হয়। এছাড়া প্রায় ৮৫ কোটি মানুষ কিডনি জটিলতায় ভুগছে, যা ডায়াবেটিস রোগীর দ্বিগুণ।
মিট দ্য প্রেসে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। একইসঙ্গে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করতে হবে। এখনও দেশের কোনো উপজেলায় কারও কিডনি রোগ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় না। এমনকি জেলা পর্যায়েও একই অবস্থা।
সবখানে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, সরকার কিডনি রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। রোগীর চিকিৎসায় ব্যয় কমাতে হবে।
কনক বড়ুয়া বলেন, বিএসএমএমইউতে নেফ্রোলজি বিভাগকে আরও বড় করার চেষ্টা চলছে। শিশু কিডনি বিভাগে রোগীদের চিকিৎসায় সুযোগ-সুবিধা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



