ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২২:৪০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১২ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ জন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬০ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।
করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

এর আগে রোববার করোনায় মৃত্যু হয় ১ জনের। শনাক্ত হয়েছে ২১১ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।