ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:২০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘাতকব্যাধি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগের দিন শনিবার করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশ’র নিচে নেমেছিল ওই দিন।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনের। করোনায় মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।