দেশে চলন্ত ট্রেনে অপরাধীদের দাপট বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
চলন্ত ট্রেনে অপরাধীদের দাপট বাড়ছে। আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রচণ্ড ভিড়ে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের ছিনতাইকারীরা ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনাও অহরহ ঘটছে। ইদানীং ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী রুটের ট্রেনে ছিনতাইকারীর তত্পরতা বেড়ে গেছে। বিশেষ করে উদ্বেগজনকভাবে বাড়ছে রাতের যাত্রীবাহী ট্রেনগুলোতে যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা।
প্রায় প্রতিদিনই একাধিক ট্রেনযাত্রী ছিনতাইয়ের শিকার হচ্ছে। অতিসম্প্রতি টঙ্গী ও বিমানবন্দর স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার হওয়া একাধিক যাত্রী জানান, কয়েক জন যুবক চলন্ত ট্রেনে উঠে যাত্রীদের ভয় দেখিয়ে তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে এক যাত্রীকে মারধরও করা হয়। ভুক্তভোগী যাত্রী এবং রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
ছিনতাইয়ের ঘটনা : সংশ্লিষ্টরা জানিয়েছে, সারা দেশে চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলোতে ক্রমাগত বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা। কখনো ছদ্মবেশে যাত্রী সেজে, আবার কখনো দল বেঁধে হঠাত্ চড়াও হয়ে যাত্রীদের ওপর হামলা চালানো হচ্ছে। চেতনানাশক স্প্রে বা ইনজেকশন ব্যবহার করে অজ্ঞান করে মালামাল লুট করে নেওয়ার ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। ছিনতাইকারীরা পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট কামরাগুলো টার্গেট করে অভিযান চালায়। দিনদিন ঐ ছিনতাইকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে।
ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি : চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় গত ১১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেজাউল করিম নামে এক যাত্রীকে ফেলে দেওয়া হয়। পরদিন মুকুন্দপুর রেললাইনের পাশ থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। তাছাড়া গত ১৬ সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মো. আমিনুর ইসলাম নামে এক যুবককে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ নামের এক তরুণকে ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। যদিও রেলওয়ে পুলিশের দাবি, ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং বেপরোয়া। তারা চলন্ত ট্রেনে হঠাত্ উঠে অপরাধ সংঘটন করে দ্রুতই পালিয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি যাত্রীরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায় না।
প্রতিরোধে রেলওয়ে পুলিশ তত্পর রয়েছে : ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, ট্রেনকেন্দ্রিক ছিনতাই প্রতিরোধে রেলওয়ে পুলিশ তত্পর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। স্টেশনের পাশাপাশি ট্রেনেও পোশাকধারী পুলিশ পাহারা দেয়। সাদা পোশাকেও রেলওয়ে পুলিশ থাকে। অতিসম্প্রতি দুজন ছিনতাইকারী ধরা পড়েছে।
ছাদে ছিনতাই মামলার আসামি : ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ। ছিনতাইকারী আলাউদ্দিনের (১৯) বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন। সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন বলেন, গত (৪ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহূত তার চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এর আগে একই ঘটনায় তাত্ক্ষণিকভাবে আরেক ছিনতাইকারী নজরুলকে একটি লুণ্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











