ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ৬:০৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে চলমান লোডশেডিং কমবে সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করছি। অক্টোবর মাস থেকে হয়তো স্বাভাবিক হবে লোডশেডিং।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্পখাতে অঞ্চলভেদে ছুটির দিন নির্ধারণ হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, সবাই যেনো ধৈর্য্য ধরেন।

তিনি আরও বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি। এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে।