ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:২৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

দেশে ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৮২ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৬ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৭৮৫ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৩৪৯ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৫৩২ জন ঢাকার এবং ৪ হাজার ৫০ জন ঢাকার বাইরে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৯ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ৪৮ হাজার ৪৫৬ জন ঢাকার এবং ৫১ হাজার ৫৩৮ জন ঢাকার বাইরের।