দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
দেশে পুরুষের চেয়ে নারীরা গড়ে বেশি দিন বাঁচেন। পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। নারীদের তুলনামূলক রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন।
দেশে স্বাস্থ্যসেবার মান বাড়ার কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। এখন গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। এটি ২০১৯ সালের হিসাব। এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর।
আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ চিত্র উঠে এসেছে।
আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের ভার্চ্যুয়ালের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএসের হিসাবে, পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ১ বছর। অন্যদিকে নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। এর মানে, এদেশে নারীরা পুরুষের চেয়ে গড়ে বেশি দিন বাঁচেন। ২০১৮ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এ সময় পুরুষের গড় আয়ু ছিল ৭০ দশমিক ৮ বছর এবং নারীর ৭৩ দশমিক ৮ বছর।
প্রতিবছর বিবিএস ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে থাকে। এ পরিসংখ্যানের মাধ্যমে একজন মানুষের জীবনের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ের মতো অবধারিত বিষয়ের চিত্র ওঠে আসে।
অনুষ্ঠানের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক গনমাধ্যমকে জানান, নারীদের তুলনামূলক রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাদের গড় আয়ু বেশি। পৃথিবীর প্রবণতার নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
ভার্চ্যুয়াল সভায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহা-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










