দেশে পৌঁছেছে ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ বাংলাদেশির মধ্যে ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহ মঙ্গলবার রাতে দেশে আনা হয়েছে।
রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তাদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর স্বজনরা মরদেহগুলো গ্রহণ করেন। এ সময় কফিন জড়িয়ে স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জের বন্দরের মৃত আবদুর রহমানের ছেলে ওমর ফারুক। ৩ বোনের একমাত্র ভাই। ছোট বোনের এখনও বিয়ে হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন ওমর ফারুক। সংসারে সচ্ছলতা আনতে প্রথমে গিয়েছিলেন সিঙ্গাপুরে।
সেখানে কয়েক বছর কাটানোর পর দেশে এসে নিউজিল্যান্ডে পাড়ি জমান। সেখানে গত ৪ বছর ধরে থাকতেন। দু’বছর আগে দেশে এসে বিয়ে করেন। গত নভেম্বরে দেশে এসেছিলেন, ফিরে যান জানুয়ারিতে। এবার নিউজিল্যান্ড থেকে ওমর ফারুককে ফিরতে হল কফিনবন্দি হয়ে। তার স্ত্রী সানজিদা জামান নিহা ৩ মাসের অন্তঃসত্ত্বা।
নিহা স্বামীর কফিন জড়িয়ে আহাজারি করছিলেন আর বলছিলেন, সন্তানের মুখ দেখার আগেই তুমি চলে গেলে এমনভাবে। আমার সন্তান পৃথিবীতে এলে আমি তাকে কী বলব, কীভাবে বুঝাব। ওমর ফারুকের ভগ্নিপতি সানোয়ার হোসেন বলেন, তার (ওমর ফারুক) মা বয়স্ক, তিনি ডায়াবেটিসের রোগী।
ওমর ফারুক প্রতিদিন দু’বার করে মায়ের সঙ্গে কথা বলতেন। ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মা। তিনি এখন পাগলপ্রায়। ছেলের জন্য বিলাপ করছেন, আর বুক চাপড়াচ্ছেন। তিনি জানিয়েছেন, আজ সকাল ১০টায় বন্দর জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ওমর ফারুককে। নিহত জাকারিয়া ভূঁইয়া নরসিংদীর পলাশ থানার জয়পুরা গ্রামের আবদুল বাতেন ভূঁইয়ার ছেলে।
তিনি নিউজিল্যান্ডে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। তার চাচাতো ভাই কারি উল্লাহ সরকার বলেন, জাকারিয়া ভূঁইয়া খুবই আড্ডাপ্রিয় ছিল।
যখন দেশে আসত, লোকজনের সঙ্গে খোলামনে কথা বলত। সে নিউজিল্যান্ডে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। সেখানে সে নাগরিকত্বও পেয়েছিল। স্ত্রী রিমা আক্তারেরও নাগরিকত্ব হয়েছিল। তার কাগজপত্র সব ঠিক করে নিয়ে গিয়েছিল। এ অবস্থায় তাকে পৃথিবী থেকেই চলে যেতে হল।
তিনি জানান, স্বামীর লাশ আনতে রিমা আক্তার চলে গিয়েছিলেন নিউজিল্যান্ডে। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।
নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে। ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।
-জেডসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আম খেলে কি ওজন বাড়ে?
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল











