দেশে প্রথম দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বাংলাদেশে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা হচ্ছেন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ৬ ডিসেম্বর (সোমবার) রাতে সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, জিম্বাবুয়ে থেকে ফিরে আসা নারী ক্রিকেটারদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়েছে। এরপর গত ১, ৩ ও ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ (৬ ডিসেম্বর) দুই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে করোনা ধরা পড়ার পর কর্তৃপক্ষ বলেছিল সংশ্লিষ্ট দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন আছে কি না তা পরীক্ষা করা হবে। গত কয়েকদিনে সেই পরীক্ষাটি হয়েছে। আজ (১১ ডিসেম্বর) এর ফল পাওয়া গেছে।
এদিকে কোয়ারেন্টাইনে থাকা সব নারী ক্রিকেটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের আরও একবার পরীক্ষা করা হতে পারে বলে জানা গেছে।
জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝপথেই খেলা স্থগিত হয়ে যায়। পরে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে দুই নারী ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









